রুপালি পর্দার জনপ্রিয় অবিনোদন জগতের রুপালি পর্দার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বাংলাদেশের গণ্ডি পেরিয়ে সমানতালে কাজ করে যাচ্ছেন টালিউডেও। অভিনেত্রী অভিনয়ে যেমন দর্শকদের মন জয় করে নিয়েছেন, ঠিক তেমনি ফ্যাশন সেন্স ও গ্ল্যামারেও তিনি অনন্য। অভিনেত্রী মাঝেমধ্যে অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বহুরূপে ভক্ত-অনুরাগীদের মাঝে ধরা দেন। আর তাকে নিয়ে নেটিজেনদের মাঝেও চলতে থাকে আলোচনা। তবে এবার ভিন্ন লুকে ধরা দিলেন জয়া আহসান।
গতকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় চোখজুড়ানো একগুচ্ছ ছবি সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন জয়া আহসান। সেখানে তাকে লাক্স সুপারস্টার প্ল্যাটফর্মের একজন মেন্টর হিসেবে নতুন রূপে দেখা যায়। বেগুনি রঙের শাড়িতে অসাধারণ সাজ, যা অভিনেত্রীকে বেশ আকর্ষণীয় করে তুলেছে। শাড়ির সঙ্গে মানানসই গহনা আর হালকা মেকআপে ফুটে উঠেছে তার স্নিগ্ধতা।
সেই ছবির পোস্টে ক্যাপশনে জয়া আহসান লিখেছেন, লাক্স সুপারস্টারের একজন মেন্টর হিসেবে আমি গর্বিত যে, আমি অসাধারণ নারীর তাদের আত্মবিশ্বাসী পদার্পণ এবং তাদের প্রতিভা দেখতে যাচ্ছি। আমার লক্ষ্য— নতুন কণ্ঠস্বরকে প্রেরণা দেওয়া, নতুন প্রতিভাকে লালন করা এবং লাক্সের সুনাম আরও উজ্জ্বল হয়ে ওঠার নিশ্চিত করা। আসুন একসঙ্গে নারীর আত্মবিশ্বাস, সৌন্দর্য এবং অপ্রতিরোধ্য স্পৃহা উদযাপন করি।তিনি আরও বলেন, লাক্স সুপারস্টার ২০২৫-এর এপিসোডগুলো ২৯ আগস্ট রাত সাড়ে ৯টায় সরাসরি সম্প্রচার করা হবে।


