খেলাধুলা

ফাইনালে বাংলাদেশের পুঁজি ২৬৯

ফাইনালে বাংলাদেশের পুঁজি ২৬৯

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব ১৯ দলের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে আগে ব্যাট করতে নেমে ২৬৯ রানের পুঁজি পেয়েছে আজিজুল হাকিম তামিমের দল।

চ্যালেঞ্জিং পুঁজি পেলেও শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৬৫ রানে তৃতীয় উইকেট হারায় তারা। সে সময় ১৯তম ওভারের খেলা চলছিল। একে তো টপ অর্ডারদের ব্যর্থতা, তার ওপর রান রেটে পিছিয়ে পড়া। সব মিলিয়ে একটা দারুণ প্রতিরোধ গড়তে হতো বাংলাদেশকে।সে কাজটাই করেন রিজন হোসেন ও কালাম সিদ্দিকী। চতুর্থ উইকেটে ১১৭ রানে জুটি গড়ে দলকে চ্যালেঞ্জিং সংগ্রহের ভীত গড়ে দেন তারা।