দুর্গাপূজা উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে টানা চার দিনের ছুটি। সাপ্তাহিক ছুটি মিলিয়ে বুধবার (১ অক্টোবর) থেকে শনিবার (৪ অক্টোবর) পর্যন্ত ছুটিতে রাজধানী ছাড়তে শুরু করেছেন অনেকে।
তবে কিছু বেসরকারি প্রতিষ্ঠানে শনিবার অফিস চালু থাকবে। ফলে সেসব প্রতিষ্ঠানের কর্মীরা টানা চার দিনের বদলে তিন দিনের ছুটি পাবেন। তবে জরুরি সেবাগুলো ছুটির বাইরে রাখা হয়েছে। বিদ্যুৎ, পানি, গ্যাস, জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন-ইন্টারনেট, ডাকসেবা ও সংশ্লিষ্ট খাতে কর্মরতরা নিয়মিত দায়িত্ব পালন করবেন।একইভাবে চিকিৎসক, নার্স, হাসপাতাল ও ওষুধ সরবরাহ কার্যক্রমও চালু থাকবে। দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ২৬ সেপ্টেম্বর থেকেই ছুটিতে রয়েছে।

