যুক্তরাষ্ট্রে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন সেনা নিহত হয়েছেন। দেশটির ওয়াশিংটন অঙ্গরাজ্যে নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে মার্কিন সেনাবাহিনীর ওই ব্ল্যাক হক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
শুক্রবার এক বিবৃতিতে কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জনাথন ব্রাগা নিহত সেনাদের পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানান। সেনাবাহিনী জানান, দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। তবে নিহতদের নাম এখনই প্রকাশ করা হবে না।
এক মুখপাত্র বলেন, নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে হেলিকপ্টারটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং এর কিছুক্ষণ পরই দুর্ঘটনাটি ঘটে।


