বিজ্ঞান ও প্রযুক্তি

এবার এলো ‘হালাল এআই’, আরবি ভাষায় হিউমাইন চ্যাটবট

এবার এলো ‘হালাল এআই’, আরবি ভাষায় হিউমাইন চ্যাটবট

কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় নতুন অধ্যায়ের সূচনা করল সৌদি আরব। দেশটির স্টার্টআপ হুমাইন আইকিউ তৈরি করেছে আরব বিশ্বের প্রথম এআই চ্যাটবট- ‘হিউমাইন চ্যাট’।

বিশ্বের প্রথম ‘হালাল এআই’ হিসেবে অভিহিত এই চ্যাটবট আরবি ও ইংরেজি উভয় ভাষায় কাজ করতে সক্ষম। শুধু তাই নয়, আরবির বিভিন্ন উপভাষায়ও উত্তর দিতে পারে এটি। স্থানীয় ডেটাসেটে প্রশিক্ষিত হওয়ায় ইসলামী মূল্যবোধ, সংস্কৃতি ও ভাষা রক্ষায় বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জানান, আমাদের লক্ষ্য হলো এমন একটি এআই তৈরি করা, যা প্রযুক্তিগতভাবে উন্নত হলেও ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধকে সম্মান করবে।বিশেষজ্ঞরা বলছেন- এই উদ্যোগ সৌদি আরবকে বৈশ্বিক এআই অঙ্গনে নতুনভাবে প্রতিষ্ঠিত করবে। একই সঙ্গে প্রযুক্তিকে স্থানীয় সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য করার ক্ষেত্রে এটি হতে পারে অনন্য উদাহরণ।