ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দেশটির কাছে এমন এক সামরিক অস্ত্রভাণ্ডার রয়েছে যা এখনো ব্যবহার করা হয়নি।
তিনি শত্রুদের উদ্দেশে সতর্ক করে বলেন, ‘ভুল হিসাব কষবেন না, কিংবা এমন কোনো নির্বুদ্ধিতার কাজ করবেন না যার জবাব দিতে হবে ইরানকে।’
শুক্রবার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে তিনি জানান, জুন মাসে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আরোপিত যুদ্ধে ইরানের উন্নত সরঞ্জাম, বিশেষ করে ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়নি।
তিনি বলেন, গত এক বছরে ইরান নতুন ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, যেগুলো চালনাযোগ্য ওয়ারহেডে সজ্জিত। এই ওয়ারহেডগুলো আকাশে প্রবেশের পর গতিপথ পরিবর্তন করতে পারে এবং নির্দিষ্ট কক্ষপথ অনুসরণ করতে হয় না। ফলে এগুলো বহুতল প্রতিরক্ষা ব্যবস্থা, যেমন মার্কিন তৈরি টিএইচএএড ও প্যাট্রিয়ট, এড়িয়ে যেতে সক্ষম।


