আন্তর্জাতিকলিড নিউজ

গাজা যুদ্ধ থামাতে ট্রাম্পকে উদ্যোগ নিতে বললেন মার্কিন অভিনেতা

সুপারহিরো চরিত্র ‘হাল্ক’ হিসেবে পরিচিত মার্কিন অভিনেতা মার্ক রাফলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউরোপীয় দেশগুলোকে গাজার মানবিক সংকটের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ডেইলি সাবাহ।রাফলো তার ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে গাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন, যেখানে ইসরাইলের হামলা এবং অবরোধের কারণে একটি মানবিক সঙ্কট চলছে। তিনি উল্লেখ করেন, ইসরাইলের আক্রমণে নিহতদের ৮০ শতাংশের বেশি সাধারণ নাগরিক। এজন্য ট্রাম্প, জার্মানি, যুক্তরাজ্য এবং অন্যান্য ইউরোপীয় দেশের কাছে দ্রুত হস্তক্ষেপের দাবি জানান।