বিনোদন

এক যুগ পর শুভশ্রীর পাশে দাঁড়িয়ে যা বললেন দেব

প্রায় এক দশক পর ফের একসঙ্গে হাজির হলেন টলিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলী। বহু প্রতীক্ষার পর তাদের শেষ কাজ ‘ধূমকেতু’ অবশেষে মুক্তি পেতে চলেছে। আর সেই উপলক্ষে দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠিত হয় ছবির বিশেষ প্রচার ও ঝলক মুক্তির অনুষ্ঠান, যেখানে হাজির ছিলেন দেব-শুভশ্রী জুটি ও তাদের শত শত অনুরাগী।

সকাল থেকেই নজরুল মঞ্চের বাইরে উপচে পড়া ভিড়। প্রেক্ষাগৃহের দরজা খুলতেই মুহূর্তে ভরে ওঠে দর্শকে। যদিও দেব ও শুভশ্রী আলাদাভাবে প্রবেশ করেন, তবে মঞ্চে তারা হাজির হন একসঙ্গে—যা দেখে উত্তেজনায় ফেটে পড়ে গোটা অডিটোরিয়াম। চারিদিকে শুধুই চিৎকার, হাততালি আর ক্যামেরার ঝলক।