যশোরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা আইডি হ্যাক নিয়ে মিথ্যা কথা বলেন, তারা জনগণের বন্ধু হতে পারে না। ৫ আগস্টের পর রাজনীতিতে গুণগত পরিবর্তন হয়নি। সোমবার বেলা পৌনে ৩টার দিকে যশোরে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ব্যাপক সমালোচনার মুখে পড়ে ওই রাজনৈতিক দল আইডি হ্যাক হওয়ার অজুহাত দিয়েছে। কিন্তু বিশেষজ্ঞরা পরিষ্কারভাবে জানিয়েছেন, এভাবে আইডি হ্যাক হওয়ার কোনো সুযোগ নেই। নির্বাচনের আগে জনগণের সামনে মিথ্যাচার করে তারা নিজেদের আসল চরিত্র প্রকাশ করছে।
তিনি বলেন, একটি দল দেশের অর্ধেক জনগোষ্ঠীকে তুচ্ছতাচ্ছিল্য ও নারীদের ঘরে আটকে রাখতে উঠে পড়ে লেগেছে।


